img-top
Video editing

৳7,920.00 ৳8000

বিস্তারিত :

ছোট বড় কোম্পানি থেকে শুরু করে টিভি মিডিয়া এবং ফিল্মি ইন্ডাস্ট্রিতে ভিডিও এডিটিং এর চাহিদা ব্যাপক রয়েছে, কিন্তু দক্ষ ভিডিও এডিটর সেই তুলনায় খুবই কম। নাটক, মুভি, শর্ট ফিল্ম, কন্টেন্ট ক্রিয়েশন, বিজ্ঞাপন সব ধরনের কাজের জন্যই ভিডিও এডিটর দরকার তাই দিন দিন এই স্কিলের চাহিদা বেড়েই চলেছে। 

এক কথায় বলা যায়, ভিডিও ফুটেজকে সঠিকভাবে সম্পাদন করে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করাকে ভিডিও এডিটিং বলে। ক্রিয়েটিভ সেক্টরের অন্যতম একটি  প্রধান সাবজেক্ট হলো ভিডিও এডিটিং। তাই একবিংশ শতাব্দীর এই স্কিলের সাথে আপনাকে পরিচিত করাতে Triple Click Academy নিয়ে এলো Professional Video Editing Course. এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একদম বিগিনার লেভেল থেকেই যে কেউ ভিডিও এডিটিং শিখতে পারে। 

 

যেভাবে ক্লাস নেওয়া হবেঃ

২৩শে জুন আমাদের একটি নতুন ব্যাচ শুরু হবে। ভর্তির লাষ্ট ডেট ১৫ই জুন এই ব্যাচটি শুধুমাত্র অনলাইনে অনুষ্ঠিত হবে। আমরা গুগল মিট এর মাধ্যমে অনলাইনের ছাত্রদের কানেক্ট করে নিবো।

►সপ্তাহে ২টি করে, ৪ মাসে মোট ৩০+  ক্লাস হবে।

ক্লাস হবে সোমবার এবং শুক্রবার রাত ১০:০০- ১২:০০ টা পর্যন্ত।

►অনলাইনে ক্লাসের ভিডিও রেকর্ডটি দেওয়া হবে, ক্লাস মিস করলেও ঐদিনই অনলাইনে ক্লাসের ভিডিও রেকর্ডটি পাওয়া যাবে।

►ক্লাসের বাইরেও অনলাইন প্রবলেম সলভিং সেবা প্রদান করা হবে।

►কোর্স চলাকালীন মোট ৯ টি প্রযেক্ট জমা দিতে হবে এবং দুটি পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।

►কোর্স কমপ্লিটের পর সার্টিফিকেট প্রদান করা হবে এবং ভালো ছাত্রদের জন্যে ইন্টার্নশিপ ও চাকরির  সুযোগ থাকবে।

যেই যেই সফটওয়ার শিখবেনঃ 

► Adobe Premiere Pro CC

► Adobe After Effects CC (Basic)

► Adobe Audition CC (Basic)

► Adobe Media Encoder

 

যা যা লাগবেঃ

►বেসিক কম্পিউটার সম্পর্কে ধারনা থাকতে হবে। 

►ভালো নেট কানেকশানসহ একটা পিসি (Minimum Core i3 4th Gen, 4gb Ram ) থাকতে হবে।

  • Course Duration : 1 Month
  • Weekly Class : 1
  • Skill requirements : Beginner
  • Language : Bangla
  • Assignment : Yes